Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

বুদ্ধ ধর্ম কি? এসো দেখো----

 বৌদ্ধরা একটি কথা বলতেই থাকে, বুদ্ধ কালাম সূত্রে বলেছেন, এসাে, দেখাে, ভাল লাগলে গ্রহণ কর, আমি বলেছি বলেই সত্য হবে তা নয়। এই কথা শুনলে কার না ভাল লাগে। কিন্তু তারা এটি বলে না যে, এটি বুদ্ধ ধর্ম প্রচারের প্রথম দিকের সূত্র যা কালামগণের উদ্দেশ্যে বলেছিলেন। সব ধর্ম প্রবক্তাই প্রথম দিকে এই ধরণের উক্তি করে থাকেন বলে জানতে পারি। অনেকেই দাবি করে বৌদ্ধ ধর্মে নাকি প্রচুর স্বাধীনতা আছে ধর্ম পালনের ব্যাপারে। কিন্তু বাস্তবতা পুরাে ভিন্ন। অন্যান্য অনেক ধর্মের মতাে বৌদ্ধ ধর্মেও স্বর্গ, নরক, ইহকাল, পরকাল এবং পূণঃজন্ম বিদ্যমান। বিশেষত নরকের বীভৎস বর্ণনা অনেক সুপ্রচলিত ধর্মকেও হার মানায়। গৌতম বুদ্ধ তাঁর শিষ্যগণকে নরকের দেশণা প্রদান করেন। নরকের নিরয়পালগণ (নরকের অধ্যক্ষ) নরকে পতিত লােকদেরকে নিম্নরূপ শাস্তি দিবেন।

১। প্রতি হাতে-পায়ে একটি করে উত্তপ্ত লৌহ পিন প্রবেশ করানাে হবে এবং আরেকটি উত্তপ্ত লৌহ পিন বক্ষের। মধ্যে প্রবেশ করানাে হবে। কঠিন যন্ত্রণা কিন্তু কুকর্মের বিপাক শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু হয় না।
২। তারপর তাকে শােয়াইয়া কুঠার দ্বারা ছিন্ন করা হবে। কঠিন যন্ত্রণা কিন্তু কুকর্মের বিপাক শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু হয় না।
৩। পা উপরের দিকে মাথা নিচের দিকে করিয়া ক্ষুর দ্বারা কাটা হবে। কঠিন যন্ত্রণা কিন্তু কুকর্মের বিপাক শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু হয় না।
৪। রথে বেঁধে প্রজ্জ্বলিত উত্তপ্ত ভূমিতে উপর নিচে চালিত করা হবে। কঠিন যন্ত্রণা কিন্তু কুকর্মের বিপাক শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু হয় না।
৫। উত্তপ্ত জ্বলন্ত অঙ্গার পর্বতের উপর হতে নিচে ঠেলে দেয়া হবে। কঠিন যন্ত্রণা কিন্তু কুকর্মের বিপাক শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু হয় না।
৬। পা উপরের দিকে মাথা নিচের দিকে করে তাকে উত্তপ্ত পিতলের কড়াইয়ে নিক্ষেপ করা হবে। সেখানে সে সিদ্ধ হবে আবার তরলের উপরিভাগে উঠাবে- নামাবে। কঠিন যন্ত্রণা কিন্তু কুকর্মের বিপাক শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু হয় না।
৭। নরকের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ উপর নিচে এক প্রাচীর হতে অপর প্রাচীরে তাকে দৌড়ানাে করা হবে তখন তার গায়ের চামড়া, মাংস, অস্থি, স্নায়ু দগ্ধ ও ধূমায়িত আবার তাকে উত্তোলন করা হবে। কঠিন যন্ত্রণা কিন্তু কুকর্মের বিপাক শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু হয় না।
৮। অনেক যন্ত্রণার পরে নরকের পূর্বদিকের দরজা খােলা হবে। তখন নরকবাসী দরজা খােলা দেখে খুশি হয়ে পালাতে চাইবে। কিন্তু বিধিবাম।সেখানে আরাে সাংঘাতিক।সেখানে পায়খানা পুকুরে পতিত হবে। সেখানে সুঁচালাে মূখযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণীরা নরকবাসীর চামড়া,আয়ু অস্তি,স্নায়ু,অস্থিমজ্জা,সেই প্রাণীরা ভক্ষণ করে।কঠিন যন্ত্রণা কিন্তু কুকর্মের বিপাক শেষ না হওয়া পর্যন্ত মৃত্যু হয়না।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement