আমরা সাধারণত বিহারে বা যে কোন ধর্মীয় অনুষ্ঠানে গেলে নতুবা মোবাইলে ফেসবুকের মাধ্যমে সাধুবাদ প্রদান করে থাকি কিন্তুু সাধুবাদ প্রদানের ফল প্রায়ই অনেক অজানা৷ তাই সাধুবাদ প্রদান করলে কি কি ফল লাভ হয় নিম্নে তা দেওয়া হল:-
১|তারা সুগতি লাভ করে৷ উভয় কালে শান্তি লাভ হয়৷ সমাজে প্রিয় ও মনোজ্ঞ হয়৷
২|সুস্পষ্টভাবে মিষ্টি কথা বলতে পারে৷ লোকে তাদের কথা শুনতে ইচ্ছা করে৷ মুখ থেকে দূর্গন্ধ বের হয়না৷ দাঁত মুক্তার মত সুন্দর হয়৷ মুখ বড় হয়না, সুন্দর হয়৷ দন্তরাশি সমান, সুশ্রী, শুভ্র ও বিশুদ্ধ হয়৷
৩|সাধুবাদ প্রদানের নর নারীগণ জন্ম জন্মান্তরে ইন্দ্রিয় সমুহ সুসম্পন্ন হয় এবং মনোহরী, মধুর ও অনর্গল বাক্য ভাষী হন৷
৪|তাদের দেহ নাতিদীর্ঘ, নাতিহ্রস্ব, নাতিকৃশ, নাতিস্থুল, মধ্যমাকার, সুখ সংস্পর্শ ও মনোরম সুন্দর হয়৷
৫|পরিজন বর্গ প্রাণপণে তাদের সেবা শুশ্রূষা করে, আদেশ পালন করে৷
৬|তাদের জিহ্বা পদ্মতলের ন্যায় কোমল, রক্তিম বর্ণ ও পাতলা হয়৷
৭|তারা ঔদ্ধত্য ও চঞ্চলতা বর্জিত হয় এবং মৃত্যুর পর সুগতি স্বর্গ লাভ করে৷
.jpg)

0 Comments