Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

মানুষ ও পাপ পুণ্য এবং অমানুষ

মানুষ ও পাপ পুণ্য এবং অমানুষ
https://drive.google.com/uc?export=view&id=1pqx5tE4wunIrTmw-Qu-Vv9G5BOEBvZi9
মানুষ যতই রুপবান, ধনবান ও বিদ্বান হউক না কেন,  যদি সেই দুঃখশীল হয়, অত্যাচারী হয় এবং পাপি হয় তবে সবে তাকে আন্তরিক ভাবে ঘৃণা করে।  তার নাম শুনলে সকলেই ঘৃণিত ভাবে সন্ত্রস্ত হয়। তাকে দেখাতো দুরের কথা সেই আসছে শুনলেও  সব নরনারী নারকীয় প্রেতস্থ মনে করে থু থু করে অমঙ্গলকারী ভেবে পালিয়ে যায়।

জগতে এমন কোন পাপ নাই দুঃখশীল, পাপি অত্যাচারী ব্যক্তি করতে পারে না। তারা কখনো সৎ সুন্দর, শীলবান, প্রজ্ঞাবান মানুষকে চিনতে পারে না, তাদের সঙ্গীরা সব সময় একই চরিত্রের হয়ে থাকে।

তারা এতই নিবোধ সামান্য প্রজ্ঞা দর্শন প্রর্যন্ত হয় না। তারা নিজের মত করে নিজের চরিত্রের সম্পর্কযুক্ত ব্যক্তি অন্বেষণ করে দল সৃষ্টি ও কুচক্র চিন্তা ধারন করে।

অন্যদিকে মঙ্গলকামীপক্ষ শীলবান ব্যক্তি সকল মানুষের হিত মঙ্গলকামি হয়।পরম উপকারি হয়, আন্তরিক সুহৃদ হয়। তারা সকলের পূজ্য হয়, তাঁর সৎসর্গ সর্বপ্রকারে উন্নতি ও সুখবর্ধক হয়। মানবের শ্রেষ্ঠ কল্যাণমিত্র হয়।

পৃথিবী সত্যিকার অর্থে সকল জীবের জন্য মুক্ত এবং সকল জীবের জীবন রক্ষা করার জন্য নিজ নিজ শক্তি দিয়ে চেষ্টা করে এইটি জীবের জম্মগত অধিকার, ঠিক তেমনি ভাবে শীল সকল গুণধর্মের মূল প্রতিষ্ঠা। মা বাবা যেমন তাদের সন্তানদের সকল আপদ বিপদ থেকে রক্ষা করেন, সকল প্রকার সুখ সম্পদ প্রদান করেন ঠিক তেমনি ভাবে শীলও সকল জীবের সর্বমঙ্গল প্রদায়নী ও সুখ কল্যানের জননী। এই সমস্ত সুন্দর ব্যক্তিদের কোন দল মত নাই তারা সব সময় প্রজ্ঞা অন্বেষী এবং ত্যাগি।

শীল সকল দোষ, সকল পাপ বিনাশা করে কারন শীলবান ব্যক্তি দোষ ও পাপ থেকে নিজেকে উর্দ্ধে রাখেন।  শীল গুণপ্রবর্ধক ও সম্যক আত্নপ্রতিষ্ঠার অন্যতম সোপান।
জগতের সকল প্রাণি সুখি হোক।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement