জন্মদিন উদযাপন:
---------------------------
ইদানিং পরিলক্ষিত হয় বৌদ্ধ বড়ুয়া সমাজে প্রায় পরিবারের সদস্যদের শুভ জন্মদিন উদযাপন করতে।
প্রশ্ন হল এই যে শুভ জন্মদিন কি আদৌ শুভ হয়, নাকি অশুভ হয় বিষয়টি একটু খতিয়ে দেখা যাক।
গৃহে বা ক্লাবে জন্মদিন উদযাপন:
----------------------------------------------
জন্মদিন উদযাপনের মূল উদ্দেশ্য হল বয়োজ্যেষ্ঠ গুরুজনদের নিকট হতে আশীর্বাদ পুষ্ট হওয়া।
এখন দেখি আশীর্বাদ পুষ্ট কিভাবে হয়। কোন পরিবারের প্রিয় সন্তানের জন্ম তারিখ আসার প্রায় সপ্তাহকাল পূর্ব থেকেই সিদ্ধান্ত নিতে থাকে যে আগামী অমুক তারিখ তাদের সন্তানের জন্মদিন উদযাপন করতে হবে। সিদ্ধান্ত নেয় কতজন মানুষ নিমন্ত্রণ করবে, খাবারের বাজেট, কি কি পদ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
জন্মদিনে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাতে আসে উপহার সামগ্রী প্রদান করে, শুভ জন্মদিন বা Happy Birthday বলে wish করে কেক কেঁটে তাকে সবাই একটু করে কেক খাইয়ে দেয়। তারপর খাওয়া-দাওয়ার পর্ব শেষ করে শুরু হয় ডি জে গান ও ঝুমবালিকা নাচ। অন্যদিকে গৃহে যদিও ভিক্ষু সংঘকে আমন্ত্রণ করে সংঘ কর্তব্য কর্মাদি সম্পন্ন করে বিহারে ফিরে যাওয়ার পর শুরু নাচ গান। যদি সন্তান বড় হয় তাহলেতো আর কথাই নাই, জন্মদিন উদযাপন করবে ক্লাব ভাড়া করে, সেখানে বন্ধু-বান্ধবী নিয়ে পাগলা পানি পান করে চলে মহা ঝুমবালিকা শীল যা থাকে তা ভেঙ্গে পাথর হয়ে যায়। এবার বলুন এটা কি শুভ জন্মদিন নাকি অশুভ জন্মদিন, এতে কি তার মঙ্গল বয়ে আনবে নাকি অমঙ্গল?
বিহারে জন্মদিন উদযাপন:
-------------------------------------
প্রথমত বিহারে জন্মদিন উদযাপনের চেতনা যখন থেকে করবে তখন থেকেই পূণ্য ও মঙ্গল শুরু হবে। আত্মীয় জ্ঞাতি বয়োজ্যেষ্ঠ বন্ধুবান্ধব সবাইকে নিমন্ত্রণ করে জানিয়ে দেয় অমুক দিন বিহারে শুভ জন্মদিন উদযাপনের ব্যবস্থা নিয়েছি আপনাদের সকলের নিমন্ত্রণ। বিহারে গিয়ে ধূপ সুগন্ধি পুষ্প মাল্য খাদ্য ভোজ্য লেহ্য পেয়্য দ্বারা বুদ্ধ পূজা করা হয়, পঞ্চশীল গ্রহণ করা হয়, ধর্মোপদেশ প্রদান করা হয়, সূত্র শ্রবণ করা হয়, ভিক্ষু সংঘকে সংঘদান ও আহার দান করা হয়। পরিশেষে আশীর্বাদ প্রদানের মাধ্যমে পূণ্যানুমোদন করে অপ্রমেয় পূণ্য সঞ্চয় করে থাকে। এই রীতিনীতিগুলো শ্রীলংকা, বার্মা, থাইল্যান্ড আরো প্রভৃতি বৌদ্ধ প্রধান দেশগুলোতে প্রতিপালন করতে দেখা যায়।
এখন বলুন কোনটা শুভ জন্মদিন আর কোনটা অশুভ জন্মদিন।
তাই সকলের প্রতি আহবান থাকবে বিহারে শুভ জন্মদিন উদযাপন করার জন্য, অথবা গৃহে জন্মদিন উদযাপন করলেও যেন শ্রদ্ধা শীল ও পবিত্রতা নষ্ট না হয়।
0 Comments