Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

বনভান্তের ধর্মবাণী

 

যাদের চিত্তে জ্ঞান থাকে, তারাই বৌদ্ধধর্ম আচরণ করতে পারে। যাদের চিত্তে জ্ঞান থাকে না, তারা বৌদ্ধধর্ম আচরণ করতে পারে না। চিত্তে জ্ঞান থাকলে পাপ চেতনা উদয় হয় না। কিন্তু চিত্তে জ্ঞান না থাকলে পাপ চেতনা উদয় হয় প্রতিনিয়ত। প্রতিনিয়ত পাপ চেতনা উদয় হলে বৌদ্ধধর্ম আচরণ করা যায় না। বুদ্ধের সমকালীন নরনারীদের চিত্তে জ্ঞান ছিল বিধায় তারা সহজে বৌদ্ধধর্ম আচরণ করেছিল। নরেরাও অর্হত্ত্ব লাভে সমর্থ হয়েছিলেন। নারীরাও অর্হত্ত্ব লাভে সমর্থ হয়েছিলেন। কীভাবে হয়েছিলেন? তাদের চিত্তে জ্ঞান ছিল বিধায় অর্হত্ত্ব লাভে সমর্থ হয়েছিলেন। বর্তমানে তোমাদের চিত্তে জ্ঞান নেই বলে তোমরা অর্হত্ত্ব লাভে সমর্থ হচ্ছো না। মনে রাখবে, বৌদ্ধধর্ম সাধারণ জ্ঞান দিয়ে আচরণ করা যায় না। সে অবস্থায় কিছুতেই অর্হত্ত্ব লাভ করা যায় না। তোমাদের যদি জ্ঞান থাকে, তাহলে তোমরা সাংসারিক জীবনযাপন করবে না। সাংসারিক জীবন ত্যাগ করে নির্বাণ লাভে সচেষ্ট থাকবে।
⚜️পূজ্য বনভান্তে--৪৭

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement