Hot Posts

6/recent/ticker-posts

লুম্বিনী কাননে জন্ম তোমার কবিতা 🥰 রিপা বড়ুয়া

 লুম্বিনী কাননে জন্ম তোমার 

রিপা বড়ুয়া 

শুভ বৈশাখী পূর্ণিমার ক্ষণে মহামায়ার কুলে,

   ভূমিষ্ঠ হলে তুমি লুম্বিনী কাননে।

আমিই জ্যৈষ্ঠ, আমিই শ্রেষ্ঠ বলে,

    সাত পা ফেলে এগিয়ে চলেছ তুমি 

তোমার পদক্ষেপেই ভরে গেল লুম্বিনী কাননের ভূমি।

           তুমি ছিলে অত্যন্ত ধ্যানী,

 নানাবিদ বিদ্যায় পারদর্শী হে মহান জ্ঞানী। 

সাধনার পণ করেছিলে তুমি নিমিত্ত দর্শনের পর,

বুদ্ধত্ব লাভ করেছো কঠোর ধ্যান সাধনা করে ছয় বছর।

        প্রচার করেছ তুমি তোমার নবলব্ধ ধর্ম, 

মানবের দুঃখমুক্তি অন্বেষণে নির্মাণ লাভের জন্য।

অহিংসা পরম ধর্ম, বন্ধ করতে বলেছ তুমি ধর্মযুদ্ধ 

তুমি সেই মার বিজয়ী, জগতের আলো মহামানব গৌতম বুদ্ধ।

দেখা হয়নি চক্ষু মেলে তোমার এই ধর্মের খেলা, 

তুমিই দেখিয়েছো দুঃখ মুক্তির পথ তাই তোমায় জানাই বন্দনা।




Written by (Ripa Barua)

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement