Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

ভিক্ষুসংঘের_পরিধেয়_চীবরকে_অরহত_ধ্বজা_বলা_হয়_কেন?

 


"ভিক্ষুসংঘ" সর্বদাই পবিত্র, উর্বর ও শ্রেষ্ঠ পুণ্যক্ষেত্র। তাই ভিক্ষু যারা হন "ভিক্ষুসংঘ" নামক পবিত্র শব্দটা ঊনারা গ্রহণ করেন। চীবর নামক জিনিসটাকে ঊনারা শ্রদ্ধা করেন। কারণ চীবরকে অরহত ধ্বজা বলা হয়।

এখানে ধ্বজা অর্থ– পতাকা। আর অরহত অর্থ– যা পাওয়ার জন্য অথবা যার পেছনে আমি, আপনি, প্রত্যেকে দৌঁড়ছি।
কেন দৌঁড়ছি? কারণ নির্বাণ পেতে হলে অরহত্ব মার্গফল পেতেই হবে। তাই নির্বাণকে ৪টা স্তরে ভাগ করলে অরহত্ব মার্গফলই হচ্ছে সর্বোচ্চ এবং সর্বশেষ স্তর।
অর্থাৎ এই অরহত্ব মার্গফলটি শ্রেষ্ঠ। এ ধরনের শ্রেষ্ঠ অরহত্ব মার্গফল এনে দিতে পারে এই চীবর। তাই ভিক্ষুসংঘগণের পরিধেয় চীবরকে অরহত ধ্বজা বলা হয়।
গ্রন্থেও তাই বলা হয়েছে– চীবরকে মাটিতে পড়ে থাকতে দেখলেও শ্রদ্ধা ও নমস্কার করতে হয়। চীবরে গোবর-পায়খানা ইত্যাদি ময়লা-আবর্জনা লাগলেও সেটাকে তুলে নিয়ে ধুয়ে একেবারে মাথায় তুলে নমস্কার করতে হয়। কারণ এটা অরহতগণের পতাকা।


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement