◆◆ অনেকেই বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও বুদ্ধের জীবন সম্পর্কিত অনেক তথ্যই তাদের কাছে অজানা।
★★ বোধিসত্ত্বের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ এই তিনটি শুভ কাজ বৈশাখী পূর্ণিমা তিথিতে সংগঠিত হয়।
★★ বোধিসত্ত্ব শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে শুক্রবারে মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হন।
★★ বোধিসত্ত্ব শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে বুধবারে বুদ্ধত্ব লাভ করেন।
★★ বুদ্ধ শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে মঙ্গলবারে পরিনির্বাপিত হন।
★★ শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে বোধিসত্ত্বের প্রতিসন্ধি গ্রহণ (মাতৃগর্ভে এল), মহাভিনিষ্ক্রমণ (গৃহত্যাগ) ও ধর্মচক্র প্রবর্তন ও অপূর্ব যুগল ঋদ্ধি করিয়া তাবতিংস স্বর্গে বর্ষাবাস তরে ইন্দ্রাসনে গমন , এই চারটি শুভ কাজ সংগঠিত হয়।
★★ বৃহষ্পতিবারে বুদ্ধাংকুর মাতৃগর্ভে এল।
★★ শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে সোমবারে মহাভিনিষ্ক্রমণ (গৃহত্যাগ) করেন।
★★ শুভ আষাঢ়ী পূর্ণিমা তিথিতে শনিবারে ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন।
★★ শুভ আষাঢ় পূর্ণিমা তিথিতে অপূর্ব যুগল ঋদ্ধি করিয়া শ্রাবস্তী প্রাঙ্গন থেকে তাবতিংস স্বর্গে বর্ষাবাস করে ইন্দ্রাসনে গমন করেন।
★★ শুভ মধু পূর্ণিমা তিথিতে গজরাজ কর্তৃক অরণী ঘর্ষণ করে অগ্নি উৎপাদিয়ে জল সুসিদ্ধ করে ঐ জল দ্বারা বুদ্ধকে পূজা ও কিশলয় শাখা গুচ্ছ শুন্ডেতে ধরিয়ো বুদ্ধকে পাখা করা, বানর কর্তৃক বুদ্ধকে মধু দান এই দুইটি শুভ কাজ সংগঠিত হয়।
★★ শুভ আশ্বিনী পূর্ণিমা তিথিতে তাবতিংস স্বর্গধামে বর্ষাবাস সমাপন করে স্বর্ণ রৌপ্য মণিময় দিব্য সিঁড়ি দিয়ে সাংকাশ্য নগরে নেমে আসেন।
★★ শুভ মাঘী পূর্ণিমা তিথিতে তৎপরবর্তী শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে মহাপরিনির্বাপিত হইবেন বলে ঘোষণা।
★★ বুদ্ধের পঞ্চবর্গীয় শিষ্য :::: কৌন্ডিণ্য, বপ্প, অশ্বজিৎ, মহানাম ও ভদ্দিয়।
★★ বুদ্ধ পঞ্চবর্গীয় শিষ্যদের আগে দীক্ষা দিয়েছিলেন। বিপসসু ও ভল্লিক বণিকদ্বয় যারা গুড় ও মধু দিয়ে বুদ্ধকে পিন্ডদান করার সময় বুদ্ধ তাদেরকে দীক্ষা দিয়েছিলেন। যাদেরকে দ্বিবাচিক উপাসক নামে আখ্যায়িত করা হয়।
★★ বুদ্ধের দেহ ও হাতে ৬টি রং বিচ্ছুরিত হতো । যথা - লাল, পীত, লোহিত, শ্বেত, মঞ্জিষ্ঠা, প্রভাস্বর।
★★ সিদ্ধার্থ যে সময় নিজের তীক্ষ অস্ত্রের দ্বারা কেশ ছেদন করেছেন তৎক্ষণাৎ মহাব্রক্ষ্মা কাষায় বস্ত্র পরিধান করে সেখানে ব্যাধরূপে বিচরণ করছিলেন। সেই সময় উভয়ের পোশাক বিনিময় হয়।
★★ বুদ্ধের প্রধান সেবক : মহামতি আনন্দ স্থবির।
★★ বুদ্ধের প্রধান অগ্রশ্রাবকদ্বয় : ধর্মসেনাপতি সারীপুত্র ও মহামোদগলায়ন মহাস্থবির।
★★ বুদ্ধের প্রধান অগ্রশ্রাবিকাদ্বয় : ক্ষেমা ও উৎপলাবর্ণা।
★★ বুদ্ধের প্রথম শিষ্য : কোন্ডিণ্য।
★★ বুদ্ধের শেষ শিষ্য : সুভদ্র।
.jpg)
.jpg)
0 Comments