সংস্কৃত 'বুদ্ধ' শব্দের অর্থ 'যিনি পরম শাশ্বত বোধ বা জ্ঞান লাভ করেছেন'। বৌদ্ধ ধর্মানুসারে তিনিই 'বুদ্ধ' যিনি জগতের সার সত্য সম্বন্ধে অবগত হয়েছেন এবং নিজে নির্বাণ লাভের পূর্বে ধরিত্রীর সকল জীবকে নির্বাণ লাভের উপায় উপদেশ করে গেছেন। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি ২৮ জন বুদ্ধ গত হয়েছেন। আমরা এখন ২৮তম বুদ্ধের মধ্যে, গৌতম বুদ্ধের ধর্মকাল অবস্থান করছি। গৌতম বুদ্ধের ধর্ম ব্যপ্তিকাল মোট ৫০০০ বছর, বর্তমানে আমরা এই ধর্মকালের ২৫৬০ বছরে আছি। আরো ২৪৪০ বছর পর, আরও একজন বুদ্ধ আবির্ভাব হবেন। তিনি হচ্ছেন আর্যমিত্র বুদ্ধ। পৃথিবীর জন্মলগ্ন থেকে আজ অবধি যেসব বুদ্ধ গত হয়েছেন, তারা হলেনঃ-
১) তৃষ্ণাঙ্কর বুদ্ধ
২) মেধঙ্কর বুদ্ধ
৩) শরণষ্কর বুদ্ধ
৪) দীপষ্কর বুদ্ধ
৫) কৌণুিণ্য বুদ্ধ
৬) মঙ্গল বুদ্ধ
৭) সুমন বুদ্ধ
৮) রেবত বুদ্ধ
৯) শোভিত বুদ্ধ
১০) অনোমদর্শী বুদ্ধ
১১) পদুম বুদ্ধ
১২) নারদ বুদ্ধ
১৩) পদুমুত্তর বুদ্ধ
১৪) সুমেধ বুদ্ধ
১৫) সুজাত বুদ্ধ
১৬) প্রিয়দর্শী বুদ্ধ
১৭) অর্থদর্শী বুদ্ধ
১৮) ধর্মদর্শী বুদ্ধ
১৯) সিদ্ধার্থ বুদ্ধ
২০) তিষ্য বুদ্ধ
২১) ফুসস্ বুদ্ধ
২২) বিপশ্বী বুদ্ধ
২৩) শিখী বুদ্ধ
২৪) বেশ্বভূ বুদ্ধ
২৫) ককুসন্ধ বুদ্ধ
২৬) কোণাগমন বুদ্ধ
২৭) কশ্যপ বুদ্ধ
২৮) গৌতম বুদ্ধ।
____________________
অষ্টবিংশতি বুদ্ধ বন্দনাঃ
(())_অনুবাদ_(())
মহাবীর তৃষ্ণাষ্কর, মহাযশস্বী মেধষ্কর,
লোকহিতৈষী শরণষ্কর,জ্যেতিঃশালী দীপষ্কর,
জনশ্রেষ্ঠ কৌণিুণ্য, পুরষার্ষভ মঙ্গল,
ধীর সুমন সুমন, রতিবর্দ্ধক রেবত,
শুণসম্পন্ন শোভিত,জনোত্তম অনোমদর্শী,
লোকরঞ্জক পদুম, বরসারথি নারদ,
সত্ত্বসার পদুমুত্তর,শ্রেষ্ঠ পুদ্গল সুমেধ,
সর্বলোক শ্রেষ্ঠ সুজাত,নরার্ষভ প্রিয়দর্শী,
কারুণিক অর্থদর্শী,তমঃবিনোদনকারী ধর্মদর্শী,
অদ্বিতীয় সিদ্ধার্থ, সুসংযমী তিষ্য,
সম্বুদ্ধশ্রেষ্ঠ ফুশ্য, অনুপম বিপশ্বী,
সর্বহিতকারী শিখী, সুখদায়ক বেশ্বভূ,
সার্থবাহ ককুসন্ধ, রণত্যাগী কোণাগমন,
শ্রী সম্পন্ন কশ্যপ ও শাক্যপুঙ্গব গৌতম।
এই অষ্টবিংশতি সম্যকসম্বুদ্ধ নির্বাণামৃত প্রদানকারী। আমি অবনত শিরে তাঁদেরকে বন্দনা করছি।

0 Comments