তোমরা সবাই জ্ঞানী হও। কারো প্রতি অন্যায় আচরণ করবে না। উত্তমভাবে ধর্মাচরণ করবে। যারা উত্তমভাবে ধর্মাচরণ করে, কারো প্রতি অন্যায় আচরণ করে না, তাদের ইহকালও সুখের হয়, পরকালও সুখের হয়। বৌদ্ধধর্মের শিক্ষা হলো, অজ্ঞানতার সাথে অবস্থান না করে জ্ঞানের সাথে অবস্থান করা। মনে মনে জ্ঞানকে সজাগরূক রাখা; অজ্ঞানতাকে তাড়িয়ে দেয়া। মনের মধ্যে অজ্ঞানতা উদয় হওয়ার সাথে সাথে বিতাড়িত করে দিতে হবে, অল্পক্ষণ মাত্রও স্থান দেওয়া চলবে না। তোমাদের মনের মধ্যে যদি অজ্ঞানতাভাব, মূর্খতাভাব থাকে, তাহলে মারও (সেখানে) থাকবে। আর সে অবস্থায় বৌদ্ধধর্ম আচরণ করতে পারবে না। মনের মধ্যে জ্ঞান, পাণ্ডিত্যভাব সজাগরূক থাকলে মারের আর স্থান হয় না। মার মনচিত্তে প্রবিষ্ট হওয়ার কোনো সুযোগই পায় না। সে অবস্থায় বৌদ্ধধর্ম আচরণ করা সহজ হয়। মার তেমন একটা বাঁধা-বিপত্তি সৃষ্টি করে দিতে পারে না। কাজেই তোমরা সবসময় জ্ঞান, পাণ্ডিত্যের সাথে অবস্থান করবে। জ্ঞান, পাণ্ডিত্যের সাথে অবস্থান করলে মার তোমাদের চিত্তে প্রবিষ্ট হতে পারবে না।
— পূজ্য বনভান্তে 👏


0 Comments