ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের পুণ্যস্মৃতি ও উনার অহিংস জীবনাদর্শকে উৎসর্গ একটি কবিতা
চীবর পরিহিত শান্ত এক মূর্তি, ত্যাগের মহিমায় দীপ্ত,
তব চরণে এসে ভক্তের মন, শান্তিতে হতো তৃপ্ত।
জ্ঞানশ্রী মহাস্থবির তুমি, নামের মতোই জ্ঞানী,
হৃদয়ে জড়িয়ে রেখেছিলে সদা, গৌতম বুদ্ধের বাণী।
অনাথাশ্রমের কোলাহলে তুমি, ছড়ালে স্নেহের ছায়া,
শত শিশুর জীবন গড়েছো, ভেঙে সংসারের মায়া।
লোভ-মোহহীন এক নিছক জীবন, কাটাতে তুমি হেথায়,
তোমার অভাব পূরণ হবে না, এই জগতের কোনোপায়।
হে মহাসাধক, তুমি আজ নেই, শূন্য যে আজ সঙ্ঘ,
তবু তোমার অমূল্য কীর্তি, হবে না কখনো ভঙ্গ।
পুণ্য তোমার অক্ষয় রবে, রবে না কোনো ক্ষয়,
মৈত্রী-করুণার আলো জ্বেলে, তুমি করেছো বিশ্ব জয়।
** বন্দনা ও প্রণাম **
জগতের সকল প্রাণী সুখী হোক,দুঃখ হইতে মুক্তি লাভ করুক,এবং উনার আত্মা নির্বাণ সুখ লাভ করুক।
ছোটন বড়ুয়া( অনিক)

0 Comments