Hot Posts

6/recent/ticker-posts

জ্ঞানালোকের মহাজ্যোতি: ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির বৌদ্ধ ধর্মীয় কবিতা

 শতাব্দীর আলোকিত সূর্য সন্তান,একুশে পদক প্রাপ্ত, ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবিরের মহৎ জীবন ও ধর্মীয় অবদানকে স্মরণ করে একটি শ্রদ্ধাপূর্ণ বৌদ্ধ ধর্মীয় কবিতা 



শান্ত সৌম্য রূপটি তোমার, করুণাভরা আঁখি, স্মৃতির পাতায় আজও মোরা তোমায় ধরে রাখি। ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির—এক আলোকবর্তিকা, তব জীবনের ত্যাগে আঁকা ধর্মের জয়টিকা।



বুদ্ধের বাণী হৃদয়ে নিয়ে চলেছো তুমি আজীবন, মানবতার সেবায় সঁপেছো তোমার এ পরম মন। জ্ঞানের আলো ছড়িয়ে দিলে অন্ধকারের বুকে, শান্তির সুবাতাস বইয়ে দিলে শত মানুষের মুখে।


অনাথ-অসহায় শিশুর মাঝে ছিলে তুমি পিতা সম, তব করুণার পরশে দূর হলো দুঃখ যত বিষম। সঙ্ঘের গৌরব তুমি, ধর্মের এক বিশাল বটবৃক্ষ, সদ্ধর্ম রক্ষায় তোমার অবদান চিরকাল রবে জাজ্বল্য।


হে মহাপ্রাণ, দেহ ছেড়েছো তুমি, গিয়েছো নির্বাণ লোকে, তবু তোমার পুণ্যকীর্তি মোদের সান্ত্বনা দেয় শোকে। তোমার দেখানো মৈত্রী ও অহিংসার সেই মহান পথ, হৃদয়ে জাগিয়ে রাখবো মোরা, এই আমাদের শপথ।



                               তব পুণ্যস্মৃতির প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও বন্দনা।👏👏👏

                                                       ছোটন বড়ুয়া ( অনিক )

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement