Hot Posts

6/recent/ticker-posts

Ad Code

-তিন প্রকার পুত্রের কথা।


 নং-৩০৯.---

পিতা-মাতা সন্তানের জন্মের পর থেকে চাইবেনা পুত্র অধার্মিক হোক, পাপকাজে লিপ্ত হোক। তাঁরা সর্বদা কামনা করেন সন্তানেরা ধার্মিক হোক, সার্বক্ষণিক কুশলকার্য সম্পাদন করুক এবং ধর্মোতভাবে বসবাস করুক। বুদ্ধ অাটত্রিশ প্রকার মঙ্গলের মধ্যে বর্ণিত করেছেনঃ স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তব্য থাকে, অনুরূপ পুত্রকন্যার প্রতিও মাতা পিতার দায়িত্ব ও কর্তব্য থাকে।
---সে কর্তব্য পাঁচটি হলো-
১। পাপ থেকে সন্তানকে নিবৃত্ত রাখা।
২। মঙ্গলসূচক ও কল্যাণকর্ম করার জন্য তাদেরকে বিভিন্নভাবে উৎসাহ প্রদান করা।
৩। উপযুক্ত সময়ে বিদ্যা শিক্ষা দান করে ভবিষ্যতের জন্য গড়ে তোলা।
৪। পরিণত বয়সে বিবাহ বন্ধনে অাবদ্ধ করে দায়িত্ব প্রদান করা।
৫। যোগ্যতা চিন্তা করে সম্পত্তির উত্তরাধিকারী করা। শাস্ত্রে তিন প্রকার পুত্রের উল্লেখ অাছে। তা হল- অভিজাত পুত্র, অনুজাত পুত্র এবং অবজাত পুত্র।
১/অভিজাত পুত্র:মা-বাবা যদি ত্রিরত্নের শরণাপন্ন না হন, প্রাণী হত্যা, চুরি, ব্যভিচারে লিপ্ত থাকে, দুঃশীল ও পাপধর্মী হয়, পুত্র যদি ত্রিরত্নের শরণাগত হয়, শীলবান ও কল্যাণধর্মী হয়, সেই পুত্রই হয় অভিজাত পুত্র।
২/অনুজাত পুত্র: মা-বাবা ত্রিরত্নের শরণাগত, প্রাণী হত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যাবাক্য কথন ও নেশাদ্রব্য পান থেকে বিরত, শীলবান ও পুণ্যকামী হয়, তাদের পুত্রও যদি অনুরূপ তাঁদের অনুসরণ করে, সেই পুত্রকে অনুজাত পুত্র বলে।
৩/অবজাত পুত্র: মা-বাবা ত্রিরত্নের শরণাগত, প্রাণীহত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যাবাক্য ও নেশাদ্রব্য পান করেন না, শীলবান ও কল্যাণকর্মী, কিন্তু পুত্র প্রাণীহত্যা, চুরি, ব্যভিচার, মিথ্যাবাক্য, নেশা দ্রব্য পানে বিরত নয়, দুঃশীল এবং সর্বদা পাপকার্যে লিপ্ত থাকে তাকে অবজাত পুত্র বলে।
কোন পিতা-মাতা অবজাত পুত্র কামনা করেন না। তাঁরা অনুজাত অথবা অতিজাত পুত্র কামনা করেন।
প্রত্যেক মা বাবার অনুজাত ও অভিজাত পুত্র কামনা করা উচিৎ এবং সে অনুযায়ী তাদেরকে গড়ে তোলা বাঞ্চনীয়।
জগতের সকল প্রাণী সুখী হোক।


Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement