তোমাদের বৌদ্ধধর্ম মানতে হবে, বিশ্বাস করতে হবে। বৌদ্ধধর্ম বলতে চারি আর্যসত্যকে বুঝায়। চারি আর্যসত্যকে জানলে, বুঝলে বৌদ্ধধর্মকে জানা যায়, বুঝা যায়। আর যে চারি আর্যসত্যকে জানবে, বুঝবে সে কখনো ভোগ বিলাসী হয়ে উঠবে না। বরং ত্যাগ চেতনায় উদ্বুদ্ধ হয়ে অপ্রমত্তভাবে অবস্থান করবে। অপ্রমত্তভাবে অবস্থান করা মানে সাবধানে থাকা। সাবধানে থাকলে নিজেকে অকুশল পাপ থেকে রক্ষা করা সম্ভব হয়। কুশলকর্ম সম্পাদনের দিকে মন ধাবিত হয়; কুশলকর্ম সম্পাদনে ইচ্ছা শাণিত থাকে সবসময়। এককথায়, মন কুশলকর্ম থেকে চ্যুত হয় না। ভগবান বুদ্ধ বলেছেন, সাবধানে থাকলে মার নেই। অর্থাৎ সাবধানে থাকলে মার অন্তরায় করতে পারে না, আক্রমণ করতে সুযোগ পায় না।👏👏👏

0 Comments