Hot Posts

6/recent/ticker-posts

বুদ্ধের সদ্ধর্মের শাসনকাল সর্বমোট পাঁচ হাজার বছর।

ভগবান বুদ্ধের সদ্ধর্মের শাসনকাল সর্বমোট পাঁচ হাজার বছর। এই পাঁচ হাজার বছরের মধ্যে চেষ্টা করলে দুঃখ থেকে মুক্ত হওয়া যাবে, নির্বাণ প্রত্যক্ষ করা যাবে। বর্তমানে অর্ধেকেরও বেশি (২৫৫২) অতিবাহিত হয়েছে। কাজেই এখনও দুঃখ থেকে মুক্ত হওয়া যাবে, নির্বাণ প্রত্যক্ষ করা যাবে। কিন্তু পাঁচ হাজার বছর গত হয়ে গেলে আর দুঃখ থেকে মুক্ত হওয়া যাবে না, নির্বাণ প্রত্যক্ষ করা যাবে না। তাই তো আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করি। কারণ বর্তমানে আমি বুদ্ধের সদ্ধর্মের শাসনকালের মধ্যে জন্মগ্রহণ করেছি; মনুষ্যকুলে জন্ম নিয়েছি। বুদ্ধের শাসনে প্রব্রজ্যা গ্রহণ করত দুঃখমুক্তির সাধনা করতে পেরেছি। বুদ্ধের সদ্ধর্মের শাসনকালের মধ্যে জন্মগ্রহণ না করলে এসব করা সম্ভব হতো না। আবার, মনুষ্যকুলে জন্মগ্রহণ না করে অন্য কোনো কুলে জন্মগ্রহণ করলে প্রব্রজ্যা গ্রহণ করতে পারতাম না। দুঃখমুক্তি সাধনা করতে পারতাম না। তজ্জন্য শাস্ত্রে বলা হয়েছে—জগতে বুদ্ধের উৎপত্তি দুর্লভ, শ্রদ্ধা সম্পত্তি দুর্লভ, প্রব্রজ্যা লাভ করা দুর্লভ, সদ্ধর্ম শ্রবণ দুর্লভ।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement